সংবাদ শিরোনাম ::
বেনাপোলে ১৬০০ পিচ নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক
শার্শা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:১৫:০০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
বেনাপোল স্থলবন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১৬০০ পিচ নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বিজিবি।
অভিযান রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত হয়।
আটক ট্রাকচালক আনার গাজী ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার মনিগ্রাম সুকপুর গ্রামের হাজরা গাজীর ছেলে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লা ছিদ্দিকী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় ট্রাকে তল্লাশি চালানো হয়।
চালকের সিটের নিচ থেকে ১৬০০ পিচ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামি ও জব্দকৃত ট্যাবলেট বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















