ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

বেনাপোলে কোটি টাকার ব্লেড কারসাজি ধরা পড়ল ২৫ দিন পর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

বেনাপোলে কোটি টাকার ব্লেড কারসাজি ধরা পড়ল ২৫ দিন পর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কাস্টমসের বিলম্বে জাল নথি তৈরির সুযোগ পেয়েছে আমদানিকারক

বেনাপোল প্রতিনিধি

গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দীর্ঘ ২৫ দিন পর অবশেষে ধরা পড়েছে বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত কোটি টাকার ব্লেড কারসাজি। বুধবার (২২ অক্টোবর) বন্দরের ৪২ নম্বর শেডে দিনব্যাপী পরিদর্শনে মেলে ১০ লাখ ৮০ হাজার পিস ব্লেড ও অতিরিক্ত তিনটি অঘোষিত প্যাকেজ। বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব রায়হানের নেতৃত্বে গঠিত একটি টিম পণ্য আনলোড ও পরীক্ষা করে এসব পণ্য উদ্ধার করে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর আশিকুল ইসলাম অ্যান্ড সন্স নামে এক আমদানিকারক ভারত থেকে তিনটি ট্রাকে ‘স্টিল আইটেম অ্যান্ড আদার্স’ ঘোষণায় ৩০ হাজার ৮৩৮ কেজি পণ্য আমদানি করেন। ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৫/০০৩/০০৬১২৪৭/০৯ অনুযায়ী ট্রাকগুলোর নম্বর ছিল ডব্লিউবি ০২সি-৫৯২১, ডব্লিউবি ৩৩ডি-১০২৭ ও ডব্লিউবি ১১সি-৩১৩৩। এ চালানের সিএন্ডএফ এজেন্ট হিসেবে কাজ করেছিল হুদা ইন্টারন্যাশনাল।

চালানটি বন্দর আসার পরদিনই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কাস্টমস কর্তৃপক্ষকে জানায় যে, এতে মিথ্যা ঘোষণায় মূল্যবান পণ্য আমদানি করা হয়েছে। কিন্তু ট্রাকগুলো আটক থাকা সত্ত্বেও কাস্টমস কর্তৃপক্ষ টানা ২৫ দিন পর পর্যন্ত কোনো পরিদর্শন শুরু করেনি।

বুধবারের পরিদর্শনে দেখা যায়, ঘোষণায় উল্লেখিত স্টিল পণ্যের পাশাপাশি পাওয়া গেছে ১০ লাখ ৮০ হাজার পিস ব্লেড, যা পূর্বে জমা দেওয়া ডকুমেন্টে দেখানো ৯ লাখ ব্লেডেরও বেশি। স্থানীয় গোয়েন্দা সূত্রে জানা গেছে, কাস্টমসের নীরবতার সুযোগে আমদানিকারকরা পুরনো কাগজ গায়েব করে নতুন জাল নথি তৈরি করেন।

বন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ করে বলেন, কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বিলম্ব ঘটিয়ে এই জালিয়াতির সুযোগ করে দিয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বেনাপোলের এই ঘটনা কেবল একটি চালান নয়—এটি কাস্টমস প্রশাসনের ভেতরের অনিয়ম ও দায়হীনতার একটি বড় উদাহরণ, যা সরকারের রাজস্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিষয়টি জানতে সহকারী কমিশনার সাকিব রায়হান ও কাস্টমস কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেনাপোলে কোটি টাকার ব্লেড কারসাজি ধরা পড়ল ২৫ দিন পর

আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫