ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ-ভারতে বাড়লো ফ্লাইট চলাচলের সংখ্যা

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি হলো। এখন থেকে সপ্তাহে কমপক্ষে ২১টি ফ্লাইট চলাচল করবে। ১৫ অক্টোবর থেকে উভয় দেশের মধ্যে বাড়তি ফ্লাইট চলাচল করবে। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদবার্তায় এতথ্য জানানো হয়।

সংবাদবার্তায় বলা হয়, ভারত এবং বাংলাদেশ যৌথভাবে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ফ্লাইটের সংখ্যা প্রতি সপ্তাহে উভয় দেশেই ৭টি থেকে ২১টিতে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে থেকে কার্যকর হবে। এর ফলে চিকিৎসা ও ব্যবসায়িক উদ্দেশে ভ্রমণকারীরা উপকৃত হবেন। দীর্ঘ দিন স্থগিত থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়।

করোনার প্রাদুর্ভবের কারণে গত বছরের ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে বিধি-নিষেধ আরোপ করা হয়। সে সময় ভারতসহ বেশকিছু দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট

চলাচল বন্ধ থাকে। তখন চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজনে যারা ভারত গিয়েছিলেন, এমন বাংলাদেশিদের স্থলপথে ফিরতে হয়েছে।

বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্স ভারতে ফ্লাইট পরিচালনা করে থাকে। অন্যদিকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করে ভারতের এয়ারইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ-ভারতে বাড়লো ফ্লাইট চলাচলের সংখ্যা

আপডেট সময় : ০৯:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১