ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

ফারজানা ফেরদৌসের কবিতা ‘আর এক পরিচ্ছেদ, সবুজের’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

কবি ফারজানা ফেরদৌস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর এক পরিচ্ছেদ, সবুজের

আমার অস্থিরতায় মাঝে মাঝে আমি

নিষ্ফল বিব্রত হই।
যখনই একাকী হতে চাই স্বপ্নময়
তখনই টেনে নেয় চোরা স্রোত ঘূর্ণি বায়ু।
আমাকে ছিটকে দেয় দূরের হওয়ার উলঙ্গ চুম্বন।।
বন্ধন ছেঁড়া রক্তাক্ত ভালোবাসা অন্ধকারে তখন উন্মোচিত অরণ্যের মতো গিলে খায়।
কপাট খোলা ঘরের কণ্ঠস্বর ডানে বায়ে
খুঁজে ফেরে লুপ্তপ্রায় উত্তরাধিকার।
যখন একান্তে ভাবি ধরে-থাকা হাতগুলো
শঙ্খচূড়ের মতো নরম শীতল ফনা-তোলা।
তখন প্রেম দ্রোহের পাশাপাশি নৃত্যরত
কালো সাদা ছায়া চারিদিকে ।
সকাল সন্ধ্যা রাতের সংসারে
নিঃশব্দে জমে অভ্যস্ত ক্লান্তির উদাসীন ঘাম।
ভাঙাচোরা স্বপ্নগুলো তবু মালা গাঁথে
রোদ্দুরের কবিতায়
ভালোবাসার বধির-করা শব্দ ঝড়ে আবার
খুলে যায়
আর এক পরিচ্ছেদ, সবুজের ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফারজানা ফেরদৌসের কবিতা ‘আর এক পরিচ্ছেদ, সবুজের’

আপডেট সময় : ১১:২৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

আর এক পরিচ্ছেদ, সবুজের

আমার অস্থিরতায় মাঝে মাঝে আমি

নিষ্ফল বিব্রত হই।
যখনই একাকী হতে চাই স্বপ্নময়
তখনই টেনে নেয় চোরা স্রোত ঘূর্ণি বায়ু।
আমাকে ছিটকে দেয় দূরের হওয়ার উলঙ্গ চুম্বন।।
বন্ধন ছেঁড়া রক্তাক্ত ভালোবাসা অন্ধকারে তখন উন্মোচিত অরণ্যের মতো গিলে খায়।
কপাট খোলা ঘরের কণ্ঠস্বর ডানে বায়ে
খুঁজে ফেরে লুপ্তপ্রায় উত্তরাধিকার।
যখন একান্তে ভাবি ধরে-থাকা হাতগুলো
শঙ্খচূড়ের মতো নরম শীতল ফনা-তোলা।
তখন প্রেম দ্রোহের পাশাপাশি নৃত্যরত
কালো সাদা ছায়া চারিদিকে ।
সকাল সন্ধ্যা রাতের সংসারে
নিঃশব্দে জমে অভ্যস্ত ক্লান্তির উদাসীন ঘাম।
ভাঙাচোরা স্বপ্নগুলো তবু মালা গাঁথে
রোদ্দুরের কবিতায়
ভালোবাসার বধির-করা শব্দ ঝড়ে আবার
খুলে যায়
আর এক পরিচ্ছেদ, সবুজের ।