ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করেছে বিদেশমন্ত্রক। এদিন সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস একাডেমি এবং ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন।

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস।

মাসুদ বিন মোমেন বলেন, যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতা, গরীব-দুঃখী মানুষের প্রতি ভালবাসা ও তাদের দুঃখ দূর করার প্রতিজ্ঞা বঙ্গবন্ধুকে রাজনীতিতে নিয়ে আসে। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন বাঙালির অবিসংবাদিত নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।

অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে মাসুদ বিন মোমেন বলেন, জাতির পিতা ছিলেন শিশুমনের অধিকারী। শিশুদের সাথে তিনি গল্প করতেন, খেলা করতেন। তিনি নিজের জন্মদিনে শিশুদের সাথে সময় কাটাতে ভালবাসতেন। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে। তোমরা জীবনে অনেক বড় হও, ভাল মানুষ হয়ে ওঠো, সৃজনশীলতা ও নতুনের আহবানে এগিয়ে যাও সামনে।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মাসুদ বিন মোমেন। একই সাথে মন্ত্রকের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল (অব:) মো: খুরশেদ আলম, সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস এবং ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর সভাপতি মিজ ফাহমিদা জেবিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা), ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পিএসডি (প্রোগ্রাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট) পরিচালিত স্কুলের শিক্ষার্থীরা এবং বিদেশ মন্ত্রক ও ফরেন সার্ভিস একাডেমির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

জাতির পিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর পক্ষ হতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য পিএসডি পরিচালিত স্কুলের সহায়তার জন্য প্রোগ্রাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (পিএসডি) এর সাধারণ সম্পাদক শিরিন রহমানের কাছে ৫০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশনের সভাপতি মিজ ফাহমিদা জেবিন।

অনুষ্ঠানের শেষাংশে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপস্থিত সকল শিশুকে সাথে নিয়ে কেক কাটেন মাসুদ বিন মোমেন। এসময় সকল শিশুকে বঙ্গবন্ধুর উপর লেখা বই উপহার দেওয়া হয়। বিদেশমন্ত্রক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আপডেট সময় : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩