ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রীর জানাজা শেষে সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত সাক্ষাৎ করেছেন।

বেলা ১২টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এর স্ত্রী দিলারা হাফিজের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা উপস্থিত ছিলেন। জানাজা শেষে দুই নেতা একসাথে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন, তখন বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করেন।

এতে প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান কে সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান। সাক্ষাৎটি সংক্ষিপ্ত হলেও উভয় নেতা প্রায় ২০ মিনিট আলোচনা করেন।

আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে বিদায় দিতে গিয়ে কিছুটা পথ পর্যন্ত সঙ্গে এগিয়ে দেন, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সবসময় রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা প্রদর্শন করেন।

নির্বাচনের আগে বা সরকারি অনুষ্ঠানগুলোতেও তিনি সবসময় সবাইকে সম্মান জানাতে অগ্রণী ভূমিকা রাখেন। এই সাক্ষাৎও তার স্বাভাবিক সৌজন্যতার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা

আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬