ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২৯৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে দুই ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে দেশটির পাঞ্জাব পুলিশ। তারা হলেন সিপাহী হরপ্রীত সিং (২৩) এবং গুরভেজ সিং (২৩)।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের বিভিন্ন ধারা অনুসারে মামলা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার দুই সেনার বাড়ি অমৃতসরের চেচা গ্রামে। এর মধ্যে হরপ্রীত সিং অনন্তনাগে এবং গুরভেজ সিং কারগিলে কর্মরত ছিলেন।

পাঞ্জাব পুলিশের দাবি, গত কয়েক মাসে আইএসআই-এর কাছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কয়েকশ’ নথি পাচার করেছে ওই দুই জওয়ান। আর্থিক সুবিধার বিনিময়ে এই কাজে রাজি হয়েছিল হরপ্রীত সিং। পরে বন্ধু গুরভেজ সিংকেও এই গুপ্তচরবৃত্তিতে নিয়ে আসে।

এদিকে এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গুরভেজ সিং কারগিলের ১২১ পদাতিক ব্রিগেড সদর দফতরে একজন ক্লার্ক হিসেবে কর্মরত ছিল। দাফতরিক কাজের সুবাদে সেনাবাহিনী সম্পর্কিত কৌশলগত ও টেকনিক্যাল তথ্য থাকার নথির জায়গায় প্রবেশাধিকার ছিল তার।

গুরভেজ ভারতীয় সেনাবাহিনীর ৯০০-এরও বেশি নথির ছবি মাদকপাচারকারীদের মাধ্যমে আইএসআইকে পাঠিয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, দুই ভারতীয় সেনা গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১