ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

পরেরবার বোমা জাহাজেও পড়বে : ব্রিটেনকে রাশিয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ৩১২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১৮ জুন ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়ে : ছবি রয়টার্স

ক্রিমিয়া উপকূলের কাছে আবার কোনো উসকানিমূলক কর্মকাণ্ড করলে পরেরবার বোমা কৃষ্ণসাগরের ব্রিটেনের জাহাজেই পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাশিয়া এ হুঁশিয়ারি দেয়।

এর আগে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয়। এ ঘটনায় ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার ভাষ্য, ব্রিটিশ নৌযানটি অনুমতি ছাড়াই তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেইনকেই ক্রিমিয়ার কাছের ওই জলসীমার মালিক বলে বিবেচনা করে আসছে।

বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘আমরা কাণ্ডজ্ঞান ব্যবহারের অনুরোধ করছি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি জানাচ্ছি।

এভাবে কাজ না হলে, আমরা বোমাও মারতে পারি। ভবিষ্যতে বোমা কেবল যাত্রাপথেই নয়, জাহাজেও পড়বে।’ সূত্র: রয়টার্স  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরেরবার বোমা জাহাজেও পড়বে : ব্রিটেনকে রাশিয়া

আপডেট সময় : ০৬:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১