ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিং পিং

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিং পিং

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়  অর্জনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকাস্থ চীন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের অফিসিয়াল পেজে এ অভিনন্দন বার্তা দেয়।

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।

চীন জানিয়েছে, তারা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার প্রত্যাশা রাখছে।

গতকাল বৃহস্পতিবার সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, ২১০টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়ে সরকার গঠনের পথ নিশ্চিত করেছে বিএনপি।

এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বনেতারা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠাতে থাকেন। যুক্তরাষ্ট্রও ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুদেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

এরই ধারাবাহিকায় চীনা প্রেসিডেন্ট শি জিং পিং প্রশাসনের পক্ষ থেকেও এলো অভিনন্দন বার্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিং পিং

আপডেট সময় : ০২:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬