ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনানিতে নেপালের প্রধান বিচারপতি উপস্থিতি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনানিতে নেপালের প্রধান বিচারপতি উপস্থিতি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা রিভিউ আবেদনের শুনানিতে উপস্থিত ছিলেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত। রোববার সকালে সুপ্রিম কোর্টে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলাকালে তিনি আদালতে উপস্থিত থেকে পুরো কার্যক্রম প্রত্যক্ষ করেন।

দিনের শুরুতে বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন রিভিউ শুনানি শুরু করেন। কিছু সময় পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন বেঞ্চ সংক্ষিপ্ত বিরতির জন্য এজলাস ত্যাগ করেন। বেলা ১১টা ৫৫ মিনিটে বেঞ্চ পুনরায় বসে এবং নেপালের প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে শুনানি শুরু হয়।

এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতি নেপালের প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন। পরে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রকাশ মান সিং রাউত ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের বিচারব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যক্ষ করা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা। তিনি দুই দেশের বিচার বিভাগীয় সম্পর্ক আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

শুনানিতে উপস্থিত ছিলেন নেপালের উচ্চ আদালতের বিচারপতি, নেপালের রাষ্ট্রদূত, বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী ও বিচার বিভাগের কর্মকর্তারা।

দ্বিতীয় পর্বে দুপুর ১২টা ২০ মিনিটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রিভিউ শুনানি পুনরায় শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, আর ইন্টারভেনর হিসেবে যুক্ত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

দুপুর ১টা পর্যন্ত শুনানিতে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন নেপালের প্রধান বিচারপতি। তাঁর উপস্থিতিকে বাংলাদেশ ও নেপালের বিচার বিভাগীয় সহযোগিতার এক সৌহার্দ্যপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন আদালত সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকার রিভিউ শুনানিতে নেপালের প্রধান বিচারপতি উপস্থিতি

আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫