ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ঢাকায় শিক্ষার্থী পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত ১০

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৩৩৮ বার পড়া হয়েছে

ঢাকায় শিক্ষার্থী পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত ১০

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে প্রকম্পিত রাজপথ

ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূর্বঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে শিক্ষার্থী-পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে ড. ইউনূসের বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ, টিয়ার-সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষকালে অন্তত ১০ জন আহত হন, এদের মধ্যে দুই জন পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে দ্বিতীয় দিনের মতো শাহবাগ ঘেরাও কর্মসূচি নিয়ে রাস্তা দখলে নেয় শিক্ষার্থীরা। পুলিশ জানায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের ওপর চড়াও হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের তিন দফা দাবির যৌক্তিকতা পরীক্ষায় উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে আট সদস্যের কমিটি কমিটি করেছে সরকার।

বুধবার এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। ফাওজুল কবির খান জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় চার উপদেষ্টাসহ বুয়েট ও ডিপ্লোমা শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে এই কমিটি গঠন করা হবে।

ঢাকায় শিক্ষার্থী পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত ১০
ঢাকায় শিক্ষার্থী পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত ১০

শিক্ষার্থীদের ৩ দফা 

ইঞ্জিনিয়ারিং এবং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি বা অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না।

টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী পদ পূরণের জন্য ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।

বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যারা নিজেদের প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

এদিকে প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির যৌক্তিকতা পরীক্ষায় আট সদস্যের কমিটি কমিটি করেছে সরকার। বুধবার এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় শিক্ষার্থী পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত ১০

আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫