ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই জামায়াত থেকেই সংসদে ডেপুটি স্পিকার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে খাদ্য উৎপাদনে কৃষিখাতে সহায়তা ও রক্ষাণাবেক্ষণের প্রয়োজনীয়তা ‘দয়া করে বাঁচান’, দুবাইয়ে আটকে পড়া অভিনেত্রীর আকুতি

জামায়াত থেকেই সংসদে ডেপুটি স্পিকার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান জানিয়ে এবং রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

সোমবার ( মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদকে রাজনৈতিক ঐকমত্যের দলিল হিসেবে ধরে এর বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চায় সরকার। এর অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনই ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতিও রাখা হয়েছে।

তিনি জানান, ডেপুটি স্পিকারের পদে প্রার্থী নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারি দল হিসেবে স্পিকার ডেপুটি স্পিকারউভয় পদেই প্রার্থী দেওয়ার সুযোগ থাকলেও রাজনৈতিক সৌহার্দ্যের স্বার্থে সরকার তা করছে না বলেও ইঙ্গিত দেন তিনি।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, জুলাই জাতীয় সনদে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে, যার একটি বিরোধীদল পাবে। যদিও বর্তমান সাংবিধানিক কাঠামো অনুযায়ী একজন ডেপুটি স্পিকারই রয়েছেন, তবে সেই পদটি বিরোধীদল থেকেই নির্বাচিত হবে বলে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা বাধ্যতামূলক। তবে এগুলোর কোনটি গৃহীত হবে আর কোনটি বাতিল হবে, তা সংসদে আলোচনা সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত থেকেই সংসদে ডেপুটি স্পিকার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬