ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শত শত বাড়ি বিধ্বস্ত এবং রাস্তায় ফাটল সৃষ্টি হয়। ছবি: রয়টার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। বুধবার উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর উদ্ধারকারী দল। আরও ভূমিকম্প, ভূমিধস ও বৃষ্টিপাতের শঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া বিভাগ উপকূলীয় প্রশাসনিক অঞ্চল ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামার জন্য সুনামি সতর্কতা জারি করেছে। এসব অঞ্চলের স্থানীয় মানুষকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নববর্ষের প্রথম দিনে জাপান সাগরের নোটো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ১৫৫বার ভূকম্পন অনুভূত হয়। এরপর ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার সুনামি আঘাত হানে। এতে অনেক ভবন ধসে পড়ে এবং রাস্তায় ফাটল সৃষ্টি হয়। একই সময়ে অগ্নিকাণ্ডেরও সৃষ্টি হয়েছিল।

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শত শত বাড়ি বিধ্বস্ত এবং রাস্তায় ফাটল সৃষ্টি হয়। ছবি: রয়টার্স
জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শত শত বাড়ি বিধ্বস্ত এবং রাস্তায় ফাটল সৃষ্টি হয়। ছবি: রয়টার্স

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু এলাকায় ইতিমধ্যে প্রায় ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আরও বেশি উচ্চতার ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূমিকম্পের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নোটো উপদ্বীপ। সেখানে শতাধিক ভবন আগুনে পুড়ে গেছে এবং অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা তুলে নেয় জাপানের আবহাওয়া সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৬২

আপডেট সময় : ১১:২৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪