ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ২৯৭ বার পড়া হয়েছে

জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
 আগামী বছর টঙ্গীর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার সচিবালয়ে তাবলীগ জামাতের দুই পক্ষ—জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ইতোমধ্যে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকবে, তাই নির্বাচন ও রমজানের পর ইজতেমা আয়োজন করা হবে।”

তিনি আরও জানান, দুই পক্ষই পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে। তবে ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হলেও কোন পক্ষ আগে আয়োজন করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন, “সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা বা সম্ভাবনা সরকারের নেই।”

তাবলীগ জামাতের দুই পক্ষের নেতৃবৃন্দ বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং নির্বাচনের পরে শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৪:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫