ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

চৈত্রের খরায় পুড়ছে উত্তরজনপদ, নলকূপেও মিলছে না পানি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে

উত্তরজনপদের নীলফামারী জেলায় প্রচন্ড খরায় জমিতে পাটল দেখা দিয়েছে: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাথার ওপরে নির্ভেজাল আকাশ। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কাপপ্রবাহ। বিদায়ের পথে পা বাড়াচ্ছে চৈত্র মাস। ২০ চৈত্রে ঢাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গ্রামীণ জনপদে তাপ অনুভূত হয় অনেক বেশি।

কৃষি প্রধান বাংলাদেশের এখন পুরোদমে বোরো চাষে সেচ কাজ চলছে। কিন্তু অনেক স্থানে নলকূপে পানি ওঠছে না। খরায় সেচ সংকট মাথা তুলছে।

নীলফামারীতে এই সংকট প্রকট। জেলার কিছু অঞ্চলে ধানের জমিতে ফাটল দেখা দিয়েছে। পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলেও পানি মিলছে না।

কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, অনাবৃষ্টি কারণে সেচের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য কৃষককসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। নীলফামারী জেলায় এবার ৮১ হাজার ৫৭ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার বিভিন্ন জায়গায় শ্যালো মেশিন দিয়ে সেচ দিতেও সমস্যা হচ্ছে। উৎপাদন স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানিয়েছে কৃষি বিভাগ।

জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে জমিতে বোরো ধানের কাজে ব্যস্ত রয়েছেন কৃষকরা। সেচ না থাকায় জমিতে ফাটল ধরেছে। বাসিন্দারা অনেকে দূর থেকে খাবার পানি সংগ্রহ করছেন। সাবমার্সিবল পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করেন অনেকে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম সংবাদমাধ্যমকে জানান, গত বছর এই সময়ে বৃষ্টির পরিমাণ ২৪ মিলিমিটার হলেও চলতি মৌসুমে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে মাত্র ৫ মিলিমিটার। তাপমাত্রা গত এক সপ্তাহ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

বাড়তি তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ায় পানির স্তর নেমে যাওয়ায় সেচে সংকট দেখা দিয়েছে। খাবার পানিও সহজে মিলছে না টিউবওয়েলে।

জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরের বাসিন্দারা জানান, তাদের উপজেলায় সেচ ও পানের পানির সংকট দেখা দিয়েছে। এ সময় বোরো জমিতে পানি থাকা খুবই প্রয়োজন।

স্থানীয়রা জানান, চৈত্রের এই সময়ে তাপমাত্রা বেশ বাড়তি। খেত-খামারে কৃষকদের কাজকর্মে হাঁসফাঁস অবস্থা। রিকশা, ভ্যানচালকসহ শ্রমজীবীরা অল্পতেই হাঁপিয়ে ওঠেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চৈত্রের খরায় পুড়ছে উত্তরজনপদ, নলকূপেও মিলছে না পানি

আপডেট সময় : ০৩:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫