ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবার আগে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সুসম্পর্ক দরকার: দীনেশ ত্রিবেদী ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চাকরি পেতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে চীনা তরুণরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতীকী ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে সঙ্গে চীনা গ্রাজুয়েটরা ক্যারিয়ার এডভাইজরি ফার্মের বা পেশাবিষয়ক পরামর্শক সংস্থার সহায়তা নিতে ঝুঁকে পড়ছেন। ২০ মার্চ এ খবর দিয়েছে হংকংভিত্তিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।

খবরে বলা হয়েছে, দ্রুত বর্ধনশীল এ শিল্প করোনা ভাইরাসের কারণে বিতর্ক ও অভিযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জর্জ ঝাও নামের এক গ্রাজুয়েটের গল্প তুলে ধরা হয়েছে খবরটিতে। তিনি ব্রিটেনে নিজের গ্রাজুয়েশন শেষ করে সাংহাই ফেরেন ২০১৯ সালের শেষদিকে। চাকরি খুঁজে পেতে তিনি ইউনিক্যারিয়ার নামের এক চীনা ক্যারিয়ার পরামর্শক সংস্থার শরণাপন্ন হন। তিনি সংস্থাটির ছয়মাস মেয়াদী এক প্যাকেজ গ্রহণ করেন সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে।

প্যাকেজে ছিল ১০টি রেকর্ডকৃত গ্রুপ লেসন, পাঁচটি ওয়ান-অন-ওয়ান কোচিং ক্লাস এবং বিভিন্ন কোম্পানিতে অভ্যন্তরীণ সুপারিশ। প্যাকেজের সময় শেষে ঝাও কোনো চাকরি না পেলে ৭০ শতাংশ টাকা রিফান্ড করার গ্যারান্টিও দেওয়া হয়েছিল। করোনার কারণে ইউনিক্যারিয়ার এ প্যাকেজের মেয়াদ এ বছরের নভেম্বর পর্যন্ত বাড়ায়। কিন্তু ঝাও কেবলমাত্র একটি ইন্টারভিউতে ডাক পান। অবশেষে গত এপ্রিলে তিনি নিজের চেষ্টায়ই একটি চাকরি জোগাড় করেন।

এই অবস্থার শিকার ঝাও একা হননি। গত একবছরে চীনের ক্যারিয়ার এডভাইজিং ফার্ম নিয়ে এমন শত শত অভিযোগ পাওয়া গেছে। তারা তাদের প্রতিশ্রুতি মোতাবেক গ্যারান্টির টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে।

চীনের চাকরির বাজার একে তো প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে তারওপর এবছরই প্রায় এক কোটি শিক্ষার্থী গ্রাজুয়েট হয়ে এ বাজারে ঢুকছেন। এ কারণেই চীনে ক্যারিয়ার এডভাইজরি ফার্মগুলোর চাহিদা বেড়ে চলেছে। ২০১৪ সালের তুলনায় চীনে তিনগুণ বেড়েছে এমন ফার্ম।

এদের মূল কাস্টমার হচ্ছে বিদেশে পড়াশোনা করা চীনা শিক্ষার্থীরা। এরা আর্থিকভাবে মোটামুটি সবল। এডভাইজিং সার্ভিসের জন্য এরা চীনা মুদ্রায় ৫০ হাজার ইউয়ান পর্যন্ত দিতে সক্ষম। গত বছর চাকরির সন্ধানে দেশে ফেরা চীনা শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে ৬৭ শতাংশ বেড়েছে। চীনের বেকারত্বও বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫ শতাংশে।

এসব ফার্মের সবচেয়ে বিতর্কিত দিকটি হচ্ছে এরা চাকরির অফার পাওয়ার গ্যারান্টি দেয়। পাশাপাশি অফার না পেলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে থাকে। প্রচারে যা যা বলা হয় তারসাথে আসল সেবার আকাশ-পাতাল তফাৎ থাকে। ঝাও, যিনি শেষ পর্যন্ত নিজের চেষ্টায়ই চাকরি পেয়েছিলেন, তিনি বলেন, ইউনিক্যারিয়ার ও অন্যান্য কোচিং সংস্থাগুলো চাকরি নিয়ে তরুণদের উদ্বেগের সুযোগ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চাকরি পেতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে চীনা তরুণরা

আপডেট সময় : ০৯:১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১