ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান পাল্টা আক্রমণে ইসরায়েল লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বছরে স্বর্ণে জাকাত বেড়েছে ২০ হাজার ৮১৩ টাকা অমর একুশে বইমেলায় পাপেট  শোতে মুখর  শিশুপ্রহর ২২৮ জন তালেবান যোদ্ধা নিহতর দাবি করেছে পাকিস্তান ঋণ মওকুফে কৃষকের স্বস্তি: বিশেষ দোয়ার আয়োজন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর জেদ্দায় কূটনৈতিক তৎপরতা জোরদার: ওআইসি সম্মেলনের প্রান্তে ৫ দেশের সঙ্গে ফলপ্রসূ বৈঠক শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান ও বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সঙ্গে আমরা ঐতিহাসিক বন্ধন ও বহুমুখী সম্পর্ককে শক্তিশালী করতে চাই। গণতান্ত্রিক ও  অন্তর্ভুক্তিমূলক  বাংলাদেশের  অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত। হাইকমিশনার বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর এটি ছিল নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে আমার প্রথম সাক্ষাৎ। তাই, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময়।

নির্বাচনের পর থেকে বাংলাদেশের সাথে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। নির্বাচনের পরপরই ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। ওইদিন তারা ফোনেও কথা বলেছিলেন।

পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি যখন নতুন সরকার শপথ গ্রহণ করে, তখন আমাদের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

সাক্ষাতকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানকে করেন। তিনি বলেন, এ সব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার এবং আমাদের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।

হাইকমিশনার বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। বলেছি আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে যোগাযোগের জন্য উন্মুখ। আমি বলেছি, আমরা সকল ক্ষেত্রে আমাদের জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে চাই, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পদ্ধতিতে একসাথে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার

আপডেট সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬