ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ সিলিং ফ্যান ও বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করে সরদ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আয়েশা আক্তার, কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ৫০০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।  একই অনুষ্ঠান শেষে আদর্শ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তরফে  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৩ লাখ ৩৮ হাজার টাকার বীজ ও রাসায়নিক সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।

সিলিং ফ্যান বিতরণ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।  মঙ্গলবার  কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমপি বাহার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা। তিনি আরো বলেন, একমাত্র শেখ হাসিনার কাছেই প্রিয় মাতৃভূমি নিরাপদ।

তিনিই অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছেন, কেউ কল্পনাও করেনি বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সহ এত উন্নয়ন হবে। সুতরাং শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন আ ক ম বাহার উদ্দিন বাহার এমপি

আদর্শ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক শিকদারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ পরিচালক মো. বেলায়েত হোসেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাশার প্রমুখ।

কুমিল্লার প্রসঙ্গে এমপি বাহার বলেন, কুমিল্লায় একসময় চাঁদাবাজি ছিল, সিমেন্টের দোকানের সামনে হোন্ডা নিয়ে বসে থাকতো চাঁদাবাজেরা। সেই কুমিল্লাকে চাঁদাবাজ মুক্ত করেছি, সন্ত্রাস মুক্ত করেছি। চাঁদাবাজির বিচারে কখনো আপস করেনি, চাঁদাবাজির কারনে আমার অনেক প্রিয় কর্মীকেও জেলে পাঠিয়েছি।

কোন আপস করেনি কুমিল্লার সাধারণ মানুষের স্বার্থে। যারা বাংলাদেশ মানেনা, স্বাধীনতাকে বিশ্বাস করেনা জামাত-শিবিরের ভোটে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি হতে চায়না। আপনারা যারা জামায়াত-শিবির করেন দয়াকরে আমাকে আপনারা ভোট দিবেননা। কোন রাজাকারের ভোটে আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি হতে রাজি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ৫০০ সিলিং ফ্যান ও বিনামূল্যে বীজ-সার বিতরণ

আপডেট সময় : ০৬:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩