ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

কিমকে পুতিন যেসব উপহার দিলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে

কিমকে পুতিন যেসব উপহার দিলেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিয়ংইয়ং সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে একটি রাশিয়ান বিলাসবহুল অরাস গাড়ি, একটি অ্যাডমিরাল ছুরি এবং একটি চা সেট উপহার দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তার সহকারী ইউরি উশাকভকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

উশাকভ উপহারের এই সংমিশ্রণের তাৎপর্য সম্পর্কে বিশদ বিবরণ দেননি। তবে বলেছেন, এগুলি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ‘ভাবমূর্তির সাথে সম্পর্কিত’।

পুতিন কিমকে অরাস গাড়ি উপহার দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। সর্বশেষ ফেব্রুয়ারিতে কিমকে একটি অরাস লিমুজিন উপহার দিয়েছিলেন পুতিন। তবে এবার কিমকে তিনি কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা স্পষ্ট নয়। বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি থেকে বিলাসবহুল রুশ অরাস গাড়ির মূল্য শুরু হয়েছে।

একে অপরকে কী উপহার দিলেন পুতিন-কিম

দীর্ঘ ২৪ বছর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। পুতিনের অপেক্ষায় তিনি এত রাতেও পিয়ংইয়ংয়ের বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে ছিলেন।

ছবিতে দেখা যায়, বিমানবন্দরের টারমাকে বিছানো লালগালিচায় একা দাঁড়িয়ে কিম। উড়োজাহাজ থেকে পুতিন নামতেই তার সঙ্গে কিম উষ্ণ আলিঙ্গন করেন। পরে দুই নেতা একই লিমোজিন গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন।

পুতিনের উত্তর কোরিয়া সফরে সর্বশেষ অবস্থা নিয়ে রুশ সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, দুই নেতা একটি সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। তবে চুক্তিতে কী আছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কিমকে পুতিন যেসব উপহার দিলেন

আপডেট সময় : ০৯:৩৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪