ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন সরকারের শপথে থাকবেন প্রায় এক হাজার অতিথি বাংলাদেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতির ইঙ্গিত তারেক রহমানের তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে পারে বিএনপি: ডব্লিউআইওএন সংসদে সংখ্যালঘু প্রতিনিধিত্ব কমেছে, সমন্বিত উদ্যোগের আহ্বান কাউন্টডাউন শুরু: তিন-চার দিনের মধ্যেই শপথ নতুন মন্ত্রিসভার শারমিন জাহানের কবিতা ‘ভালোবাসার সংজ্ঞা’ তারেক রহমানকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চাইলে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা ১৫ ফেব্রুয়ারি সরকার গঠনের প্রস্তুত বিএনপি নির্বাচনের আলোচনায় থাকা পরিচিত মুখদের অনেকেরেই ভরাডুবি

কাউন্টডাউন শুরু: তিন-চার দিনের মধ্যেই শপথ নতুন মন্ত্রিসভার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

কাউন্টডাউন শুরু: তিন-চার দিনের মধ্যেই শপথ নতুন মন্ত্রিসভার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রিপরিষদের জোর প্রস্তুতি চলছে।আগামী  তিন থেকে চার দিনের মধ্যে হতে পারে  নতুন মন্ত্রিসভার শপথ । বঙ্গভবনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন। শনিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।

সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। দলের তরফে এমন ঘোষণা আগেই দেওয়া রয়েছে।

নির্বাচনে ফলাফল ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে।  আর তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন। অর্থাৎ বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন।

আর জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। জামায়াত মিত্ররা পেয়েছে ৭৭ আসন। ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এখন নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ কবে, কারা থাকছেন নতুন মন্ত্রিসভায় তা নিয়ে আলোচনা চলছে। নতুন মন্ত্রিসভার শপথের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন মন্ত্রিসভার শপথের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ, সংসদ নেতা নির্বাচন ও আনুষঙ্গিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, এরপর সুবিধাজনক একটি সময় নির্ধারণ করা হয় শপথের জন্য। আমরা আশা করছি, আগামী তিন দিন বা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথ হয়ে যাবে।

তবে মন্ত্রিপরিষদ বিভাগকে যদি বলা হয় আগামীকাল বা পরশু, সেটারও প্রস্তুতি রয়েছে।  সংসদ সদস্যদের শপথ হওয়ার পর জানা যাবে মন্ত্রিসভার শপথ কবে হবে।

শপথ অনুষ্ঠানে কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাউন্টডাউন শুরু: তিন-চার দিনের মধ্যেই শপথ নতুন মন্ত্রিসভার

আপডেট সময় : ০৪:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬