ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি

ওয়েস্ট ইন্ডিজের বিদায় করে বিশ্বকাপে বাংলাদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ২৬০ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিদায় করে বিশ্বকাপে বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর।

থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আরেকটা সমীকরণ ছিল, স্কোর সমান করার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলে হবে। আর স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিতলে ১১ ওভারে জয় পেলেও বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল বাংলাদেশ।

সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব ছিল, সেটি মেলাতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের বিদায় করে বিশ্বকাপে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিদায় করে
বিশ্বকাপে বাংলাদেশ

ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। এই ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের নেট রানরেট ছিল (-০.২৮৬), বাংলাদেশের (০.৬৩৯) থেকে কম।

১০.৫ ওভারে ১৬৬ রান তাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের রানরেট দাঁড়িয়েছে ০.৬২৬, বাংলাদেশের (০.৬৩৯) থেকে যা একটু কম।

ফলে ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়েছে গেছে ওয়েস্ট ইন্ডিজের।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ২৯ সেপ্টেম্বর থেকে ভারতে। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়েস্ট ইন্ডিজের বিদায় করে বিশ্বকাপে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫