ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের দূতাবাস, ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐতিহাসিক বিজয়’-এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে।

শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। পোস্টে আরও উল্লেখ করা হয়, “বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

জুলাই গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট। ২৯৯ আসনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি। অর্ধেকের বেশি আসনে জয়লাভ করে প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফেরার পথে দলটি।

মার্কিন দূতাবাসের এই বার্তাকে নতুন সরকারের সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬