ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

এভিয়েশন বেসিক কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ ৪০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আর্মি এভিয়েশন গ্রুপ কর্তৃক পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১১ এর গ্র্যাজুয়েশন সমাপনী ও ফ্লাইং ব্রেভেট প্রদান অনুষ্ঠান মঙ্গলবার আর্মি এভিয়েশন গ্রুপ তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন।

ব্রেভেট প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এভিয়েশন বেসিক কোর্স সম্পন্নকারী অফিসারগণ সেনা বৈমানিক রূপে নতুন দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছেন। এভিয়েশন বেসিক কোর্স-১১ গত ২৫ আগস্ট থেকে শুরু হয়। উক্ত কোর্সে সর্বমোট ২০ জন তরুন সেনা কর্মকর্তা সফলতার সাথে প্রাথমিক বিমান চালনা প্রশিক্ষণ সম্পন্ন করেন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্মি এভিয়েশন গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে বিমান সহায়তা প্রদান করা। আধুনিক সেনাবাহিনীর সাথে সামঞ্জস্যতা বজায় রেখে আর্মি এভিয়েশনে সংযোজিত হয়েছে আধুনিক সামরিক বিমান ও হেলিকপ্টার।

এই প্রতিষ্ঠান ১৯৭৮ সাল থেকে তেজগাুও পুরাতন বিমান বন্দর হতে তাদের উড্ডয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। ১৯৭৮ সাল থেকে এই প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১১টি এভিয়েশন বেসিক কোর্স সফলভাবে পরিচালনা করেছে। খবর আইএসপিআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এভিয়েশন বেসিক কোর্স গ্রাজুয়েশন অনুষ্ঠানে নবীন সেনা বৈমানিকদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান

আপডেট সময় : ০২:০০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১