ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

এভিয়েশনখাতে ১০ বছরে যাত্রী এবং কার্গো পরিবহন বেড়েছে প্রায় ১০ শতাংশ

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ১১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ৩৫৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিনগুণ, কার্গো উড়োজাহাজে যশোরের ফুল ও কৃষি পণ্য রপ্তানি হবে আন্তর্জাতিক বাজারে’

১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিনগুণ: বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি

বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে। আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিনগুণ ।

২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং বিগত ১০ বছরে যাত্রী এবং কার্গো পরিবহন প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে। এভিয়েশন সেক্টরের বিপুল প্রবৃদ্ধির

এই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হলে বিপুল কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি দেশের আর্থ-সামজিক অবস্থার উন্নয়ন হবে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের যশোর-চট্টগ্রাম এবং যশোর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন উপলক্ষে যশোর বিমানবন্দরে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন

প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রতিমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে পৃথক আরেকটি অনুষ্ঠানে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৈয়দপুর- চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন করেন।

মাহবুব আলী আরও বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে হাসিনা সরকার। শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্ব ও নির্দেশনায় দেশের এভিয়েশন খাত

ধারাবাহিক ভাবে বিকশিত হচ্ছে। পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক মানে। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশ পথে সংযোগের পরিধি। সারাদেশে বিমান পরিবহণ অবকাঠামোর

যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি, কারিগরি ও জন দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু বিমান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। দেশের সকল অভ্যন্তরীণ ও

আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান রয়েছে বিভিন্ন উন্নয়ন কাজ। এই ধারাবাহিকতায় ভবিষ্যতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ক্রমে যশোর বিমানবন্দরকেও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। দেশের

কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে কার্গো উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে আমাদের। এর ফলে যশোরের ফুল ও কৃষি পণ্য রপ্তানি হবে বিভিন্ন দেশে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের আন্তরিকতায় দেশে ব্যবসা ও বিনিয়োগের সবচেয়ে ভাল পরিবেশ বিরাজ করায় বেসরকারি উদ্যোগতাগণ বিনিয়োগে ভরসা পাচ্ছেন, স্বস্তি বোধ করছেন।

অন্যান্য ব্যবসার পাশাপাশি এভিয়েশন খাতেও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। রাস্ট্রায়ত্ত্ব এয়ারলাইন্সের পাশাপাশি আমাদের দুটি বেসরকারি এয়ারলাইন্সও ব্যবসায় ভাল করছে। তাদের সেবার মাধ্যমে

অর্জন করেছে গ্রাহকদের আস্থা। দিনে দিনে তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে তাদের গন্তব্যের সংখ্যা বৃদ্ধি করছে। বাড়ছে তাদের ব্যবসার পরিধি।

ইউ এস বাংলা এয়ারলাইন্স বিভিন্ন জেলার মধ্যে আকাশ পথে যোগাযোগ স্থাপনে নতুন নতুন রুট চালুর কার্যক্রম গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানিয়ে মাহবুব আলী বলেন, আকাশ পথে এই

যোগাযোগ বৃদ্ধির ফলে মানুষের সহজ ও আরাদায়ক ভ্রমণের সুযোগ তৈরীর পাশাপাশি তা আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যের প্রসারেও ভূমিকা রাখবে।

এই অঞ্চলের এবং সংশ্লিষ্ট গন্তব্যের পর্যটন শিল্পকেও উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধির এই উদ্ভাবনী ধারণার জন্য ইউ এস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে

আন্তরিক ধন্যবাদ জানান। সংস্থাটির উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করেন বিমান প্রতিমন্ত্রী। বলেন আশা করি ইউ এস বাংলা এয়ারলাইন্স তাদের ব্যবসায় সফলতা বৃদ্ধির মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে এভিয়েশন ও পর্যটন শিল্পের ভূমিকা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে যশোরের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, আনোয়ারুল আজিম

আনার, মো: নাসির উদ্দিন, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শাফকাত আলী, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা

প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার প্রমূখ। সৈয়দপুরের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী , পুলিশ সুপার

মোখলেসুর রহমান, সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মোকসেদুল মমিন ও পৌরসভার চেয়ারম্যান রাফিকা আক্তার জাহান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এভিয়েশনখাতে ১০ বছরে যাত্রী এবং কার্গো পরিবহন বেড়েছে প্রায় ১০ শতাংশ

আপডেট সময় : ১১:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১