ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ‘অঘটন’ জন্ম দিয়ে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে টিম টাইগার্স। এই ম্যাচটিতে হারলেই সিরিজ হাতছাড়া হবে শান্তদের। তবে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই সফরকারীদের।অপরদিকে জিতলেই টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়বে আমেরিকানরা।

সফরকারীদের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও ম্যাচটি জিতে রেকর্ড গড়তে মরিয়া স্বাগতিকরা।বৃহস্পতিবার হিউস্টনের প্রেইরি ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হয়েছে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজে ফেরার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। লিটন দাস ও শেখ মাহেদীর পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

অপরদিকে এক পরিবর্তন এনেছে স্বাগতিকরা। নসথাস কেনজিগের জায়গায় একাদশে ডাক পেয়েছেন শ্যাডলি ফন শালকউইক।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

যুক্তরাষ্ট্র একাদশ: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, আন্দ্রিয়েস গোউস, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, আলি খান, হারমীত সিং, জেসি সিং, শ্যাডলি ফন শালকউইক ও সৌরভ নেত্রাভালকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪