ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

ইশতেহারে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

ইশতেহারে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় সংস্কারের অঙ্গীকার

আগামী জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিকদের সুরক্ষায় একাধিক কাঠামোগত সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচনী ইশতেহারে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠন, ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ এবং সাংবাদিক নির্যাতন রোধে বিশেষ সেল গঠনের মতো গুরুত্বপূর্ণ অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের ইশতেহার ঘোষণা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, বিএনপি নির্ভীক ও পক্ষপাতহীন সাংবাদিকতায় বিশ্বাস করে এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। বস্তুনিষ্ঠ সমালোচনাকে স্বাগত জানিয়ে রাষ্ট্র সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করবে বলে উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যম, গণমাধ্যমকর্মী ও গণমাধ্যম অফিসের ওপর যেকোনো ধরনের আক্রমণ, হুমকি ও আগ্রাসন কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা রয়েছে ইশতেহারে। সাংবাদিকদের হয়রানি বন্ধে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ এবং রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এসব ঘটনা প্রতিরোধে একটি বিশেষ সেল গঠনের কথাও বলা হয়েছে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক মিডিয়া রেগুলেটরি কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, ফ্যাক্ট-চেকিং সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য ও অপপ্রচার রোধ করা হবে। শিশু, নারী ও সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণমাধ্যমে নৈতিকতা বজায় রাখতে নাগরিকদের জন্য অনলাইনে অভিযোগ দাখিলের সুযোগ রাখা হবে এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান কার্যকর করা হবে।

সাংবাদিকদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা নিশ্চিতে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণাও রয়েছে ইশতেহারে। এই বোর্ডের মাধ্যমে সাংবাদিকদের জন্য নানামুখী কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

এছাড়া সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বরাদ্দে দীর্ঘদিনের রাজনৈতিক পক্ষপাতের অবসান ঘটানোর সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইশতেহারে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের ঘোষণা বিএনপির

আপডেট সময় : ০৫:২৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬