ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই জামায়াত থেকেই সংসদে ডেপুটি স্পিকার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান নিয়ে করা প্রশ্ন উপেক্ষা করলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে খাদ্য উৎপাদনে কৃষিখাতে সহায়তা ও রক্ষাণাবেক্ষণের প্রয়োজনীয়তা ‘দয়া করে বাঁচান’, দুবাইয়ে আটকে পড়া অভিনেত্রীর আকুতি

আটাবের কমিটি ভেঙ্গে প্রশাসক বসানোর দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর বর্তমান কমিটি ভেঙ্গে প্রশাসক বসানোর দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। রাজধানীর কাকরাইলে ইনিস্টিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশের সামনে এক মানববন্ধনে সিন্ডিকেট করে উড়োজাহাজের ভাড়া বাড়ানো, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে এই দাবি জানায় তারা।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন আটাব সদস্যদের মধ্যে ফ্লাই এয়ারের সত্ত্বাধিকারী শাহীন আলম জয়, আর রহমান ট্রাভেলন্সের সত্ত্বাধিকারী বাহার আলম মজুমদার, কিং এয়ার ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আবুল কালাম আজা প্রমূখ।

মানববন্ধনে সদস্যরা অভিযোগ করেন, আটাবের বর্তমান কমিটির কয়েকজন সদস্য সিন্ডিকেট করে উড়োজাহাজের টিকিট চড়া দামে বিক্রি করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

আটাব সভাপতিসহ দায়িত্বশীল কয়েকজনের বিরুদ্ধে সংগঠনটির অর্থ আত্মসাতের অভিযোগও তোলেন সাধারণ সদস্যরা। শিগগির আটাবের বর্তমান কমিটি বিলুপ্ত করে দ্রুত নির্বাচন দিয়ে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ দাবি করেন সাধারণ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আটাবের কমিটি ভেঙ্গে প্রশাসক বসানোর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫