ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে অবরোধে জলকামান, সাউন্ড গ্রেনেড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আউটসোর্সিং তথা চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ দিয়েছিলো হাসিনা সরকার। বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে সরকারী ও সায়ত্ত্বশাষিত প্রতিষ্ঠানে এসব চুক্তিভিত্তিক কর্মীদের কখনই স্থায়ী করা হবে, এমন কোন শর্ত ছিলো না।

ঘাসিনা সরকারের পতনের পর অনেকটা পরিকল্পিতভাবেই রাজপথ অবরোধ করে তাদের অবস্থান সম্পর্কে জানান দেয়। সেখানে ছদ্মবেশে অনেকে আওয়ামী লীগের কর্মী ছিলো বলেও অভিযোগ।

মূলত এসব আউটসোর্সিং কর্মীদের ব্যবহার করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অনেকে মনে করছেন। তারা বেশ কিছু দিন যাবত আন্দোলনের নামে রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে-যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শনিবারও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে। তাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সড়ক অবরোধ করলে পুলিশ জলকামান ও সাউন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা জানায় শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর।

এর আগে বিকাল ৩টার দিকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা এলাকায় যানবাহন চলাচল থেমে যায়। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করেছিল আউট সোর্সিংয়ের সদস্যরা। পুলিশ জলকামান ও কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

জলকামান নিক্ষেপের সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে বলেও দাবি করেন তিনি।

গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এর আগে প্রেস ক্লাব, শাহবাগসহ বিভিন্ন জায়গায় তারা অবরোধ করে দাবিদাওয়া তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আউটসোর্সিং কর্মীদের ছত্রভঙ্গ করতে অবরোধে জলকামান, সাউন্ড গ্রেনেড

আপডেট সময় : ০৭:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫