ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

আইজিপির পর ডিএমপি কমিশনারও অব্যাহতি চাইলেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

আইজিপির পর ডিএমপি কমিশনারও অব্যাহতি চাইলেন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইজিপির পদত্যাগের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন শেখ মো. সাজ্জাত আলী পারিবারিক কারণ দেখিয়ে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পদ ছাড়ার জন্য আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান তিনি। বিষয়টি নিশ্চিত করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ব্যক্তিগত পারিবারিক কারণেই তিনি চিঠি দিয়েছেন। যদিও তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ২১ নভেম্বর। মেয়াদ শেষের প্রায় নয় মাস আগেই পদত্যাগের আবেদন করায় বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের জোর গুঞ্জন চলছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ব্যাপক রদবদল হতে পারে।

বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর পুলিশ, ্যাবসহ বিভিন্ন বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনার কথা আলোচনায় রয়েছে। তবে বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

ক্রমাগত শীর্ষ পর্যায়ের পরিবর্তন আইনশৃঙ্খলা বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইজিপির পর ডিএমপি কমিশনারও অব্যাহতি চাইলেন

আপডেট সময় : ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬