ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

অবশেষে পড়ুয়াদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

অবশেষে পড়ুয়াদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রক। প্রাণ ও আন্দোলনের বিনিময়ে পড়ুয়া পেল হাফ ভাড়ার স্বীকৃতি। সড়ক পরিবহন আইন-২০১৮’র ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতায় এই প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে মোট ৫টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

৫টি শর্তের মধ্যে রয়েছে, হাফ ভাড়া অর্থাৎ বিদ্যমান ভাড়ার ৫০ শতাংশ কম হবে, পড়ুয়াদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এই সুযোগ ভোগ করবে। শিক্ষা প্রতিষ্ঠান ছুটির দিনে এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাফ ভাড়া ঢাকা মহানগরে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে এবং অন্য মহানগর তথা মেট্রো এলাকায় ২০২১ সালের ১১ ডিসেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে।

প্রসঙ্গত, ২৪ নভেম্বর ঢাকার অন্যতম নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় প্রাণ হারায়। অভিযোগ রয়েছে, একজন পরিচ্ছন্নতা কর্মী গাড়ি চালাচ্ছিল। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকার গুলিস্তানে বিক্ষোভ করেছে নটরডেম

কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশ বলছে, নটরডেম কলেজের ছাত্র দুপুর বারোটার দিকে কলেজ থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান। এঘটনায় রাজপথে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সঙ্গে যোগ হয় হাফ ভাড়া ও নিরাপদ সড়কসহ ৯দফা দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে পড়ুয়াদের হাফ ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি

আপডেট সময় : ০৯:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১