ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শনকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম সতর্ক করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়মত টিকা সরবরাহে ব্যর্থতার কারণে দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে।

রফিকুল ইসলাম জানান, ৪ জানুয়ারি রোহিঙ্গা শিবিরে প্রথম হাম শনাক্ত হলেও সময়মতো ভ্যাকসিন সংগ্রহে জটিলতার কারণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। এর প্রভাব এখন স্পষ্ট-সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে।

তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত দেশে ভ্যাকসিন সংগ্রহের প্রক্রিয়া ঠিক ছিল, তবে পরে অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনার সিদ্ধান্ত নেওয়ায় কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। এছাড়া টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদি আন্দোলনও কার্যক্রম ব্যাহত করেছে। এতে সংক্রামক রোগ বিস্তারের ঝুঁকি অনেক বেড়ে গেছে। সংশ্লিষ্টদের উচিত জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করা।

রফিকুল ইসলাম আরও জানিয়েছেন, বর্তমানে নির্ধারিত ৯ ও ১৫ মাস বয়সে টিকা দেওয়া হলেও চার মাস বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। তাই সংক্রমণের কারণ খুঁজে বের করার জন্য নতুন করে গবেষণার প্রয়োজন। গবেষণা করা হলে প্রাথমিক পর্যায়ে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং আইসিইউর ওপর চাপও কমানো যাবে।

তিনি সচেতনতার উপর জোর দিয়ে বলেন, “হাম অত্যন্ত সংক্রামক, একজন আক্রান্ত থেকে ১০-১৫ জন পর্যন্ত সংক্রমিত হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি।

রফিকুল ইসলাম হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে জানান, প্রায় ১,২০০ শয্যার হাসপাতালে বর্তমানে ২,৯০০ রোগী চিকিৎসাধীন, যার ফলে স্বাস্থ্যসেবায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। শিশুদের জন্য নির্ধারিত আইসিইউতেও সীমিত পরিসরে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সেখানে ১২ জন শিশু ভর্তি।

তিনি আরও বলেন, হাসপাতালে শিশুদের সাম্প্রতিক মৃত্যুর ঘটনা তদন্তাধীন, সরকার ইতিমধ্যেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হাসপাতালে কাজ শুরু করেছেন, এবং তাদের প্রতিবেদন প্রকাশিত হলে হামের প্রকৃত পরিস্থিতি জানা যাবে।

পরিদর্শনের সময় হাসপাতালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম হাসপাতালের হাম আক্রান্ত শিশুদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা

আপডেট সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬