ঢাকা ১২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর পর সশরীরে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহিদ দিবস। দিন বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বের সঙ্গে পালিত হবে। আয়োজনের অংশ হিসাবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের দেয়ালগুলোতে শোভা পাচ্ছে বাংলাভাষা নিয়ে নানা স্লোগান, কবিতা ও বাণী। মাতৃভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্দোলনরত মিছিলে পাকিস্তানি বাহিনীর গুলিতে প্রাণ দেয় বাংলার অকুতোভয় সন্তানরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে বাঙালি ফিরে পায় ভাষা বাংলা।

করোনার দুই বছর পর সশরীরে শহীদ মিনারে গিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে চলছে আলপনা আঁকার ব্যস্ততা

১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসে ইউনেসকোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। একুশে ফেব্রুয়ারি প্রতিবছরই মর্যাদার সঙ্গে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে পালিত হয়ে আসছে। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

সোমবার রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা মাস হিসাবে পালিত হয়। এই উপলক্ষ্যে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গা জুড়ে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা।

লেখক-প্রকাশক আর বইপ্রেমী সাধারণ মানুষের পদচারণায় মুখরিত বইমেলা। প্রতিদিনই মুক্তিযুদ্ধসহ নানা বিষয়ের আসছে নতুন নতুন বই। মাসজুড়ে একুশে বইমেলায় দেশ-বিদেশের ব্যাপক সংখ্যক দর্শকের সমাগম ঘটে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিশেষ করে কলকাতা থেকে আসা দর্শকের সংখ্যাই সবচেয়ে বেশি।

প্রতিবছরের ন্যায় বাইসাইকেল নিয়ে কলকতা থেকে আসা দলটি শহীদ মিনারে শ্রদদ্ধা নিবেদন করবেন। মেলার কুড়িতম দিনে আসা নতুন বইয়ের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি। এবারের মেলায় ৪ হাজারের মত নতুন বই আসবে বলে আশা কর্তৃপক্ষের। মেলায় প্রতিনিয়ত দর্শক আগমনের সংখ্যা বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩