ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

২০ দিনে দেশে এলো ২১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, অর্থনীতিতে স্বস্তির বার্তা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

২০ দিনে দেশে এলো ২১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, অর্থনীতিতে স্বস্তির বার্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৮৬ লাখ ডলার, যা প্রবাসী আয়ে ধারাবাহিক ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার।

সাপ্তাহিক হিসাবে দেখা যায়, ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দেশে এসেছে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগের সপ্তাহে, অর্থাৎ থেকে ১৩ ডিসেম্বর সময়ে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার।

আর মাসের প্রথম ছয় দিনেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার, যা ডিসেম্বরের শুরুতেই শক্ত অবস্থান তৈরি করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে শক্তিশালী রয়েছে। এর আগে গত নভেম্বর মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি ২০২৪২৫ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়।

অক্টোবর মাসে এই অঙ্ক ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। পাশাপাশি আগস্ট জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সব মিলিয়ে ২০২৪২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে প্রবাসী আয় হিসেবে সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা অব্যাহত রাখা এবং বৈদেশিক শ্রমবাজারে কর্মসংস্থানের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হচ্ছে।

ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০ দিনে দেশে এলো ২১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, অর্থনীতিতে স্বস্তির বার্তা

আপডেট সময় : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫