ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

১ নভেম্বর থেকে এমপিও শিক্ষকদের নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

১ নভেম্বর থেকে এমপিও শিক্ষকদের নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষকদের বাড়িভাড়া সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

টানা আন্দোলনের মুখে অবশেষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের পাঁচ শতাংশ হারে, তবে সর্বনিম্ন দুই হাজার টাকা বাড়িভাড়া ভাতা পাবেন।

রোববার  (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়মের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে নতুন এই বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।

তবে এ ভাতা প্রদানে বেশ কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী, ভবিষ্যতে নতুন জাতীয় বেতনস্কেল ঘোষিত হলে সেই অনুযায়ী বাড়িভাড়া ভাতা সমন্বয় করতে হবে। সংশ্লিষ্ট এমপিও নীতিমালা ও সরকারের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগের শর্ত মানা আবশ্যক। এই ভাতা বৃদ্ধির ফলে কোনো বকেয়া প্রাপ্যতা সৃষ্টি হবে না এবং সব আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে। ভবিষ্যতে ব্যয়ে অনিয়ম ধরা পড়লে দায় নিতে হবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে।

অর্থ বিভাগ জানিয়েছে, প্রশাসনিক মন্ত্রণালয়কে এ বিষয়ে সরকারি আদেশ জারি করে তার চার কপি অর্থ বিভাগে পাঠাতে হবে পৃষ্ঠাঙ্কনের জন্য।

সম্প্রতি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া (সর্বনিম্ন ৩ হাজার টাকা), ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা। তাঁরা সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা আগেই প্রত্যাখ্যান করেছিলেন।

দাবি পূরণ না হওয়ায় আন্দোলনরত শিক্ষকরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। টানা কর্মসূচির অংশ হিসেবে এদিন বেলা ১২টায় শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল কর্মসূচিও ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ নভেম্বর থেকে এমপিও শিক্ষকদের নতুন বাড়িভাড়া ভাতা কার্যকর

আপডেট সময় : ১১:১৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫