ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা: সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় সাংবাদিকেরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১ ২৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহিত

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের তাৎক্ষণিক নানা পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় সাংবাদিকরা। দুর্গাপূজার সময় বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে কলকাতার সাংবাদিকদের অনেক প্রশ্ন ছিল। বিএনপি-জামায়াতসহ উগ্র ধর্মান্ধ গোষ্ঠী দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করেছে এবং সরকার কীভাবে দ্রুততম সময়ের মধ্যে সেই অপচেষ্টা শক্ত হাতে দমন করেছে, সেটি তাদের সবিস্তারে বলেছি। ভারতের পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন ও অনলাইনে সে বিষয়ে সবিস্তারে সংবাদ এসেছে।

ভারত সফর শেষে শুক্রবার ঢাকায় ফিরে বিকালে মিন্টো রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সফর নিয়ে কথা বলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্র তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভারত সফরকালে উপমহাদেশের প্রথম কলকাতা প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র’ উদ্বোধন এবং পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। পাশাপাশি সেখানে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত প্রশ্নোত্তরের কথা জানান।

নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন এলেই বিএনপি এ ধরনের বক্তব্য দেয়। ২০১৪ সালের নির্বাচনে অংশ না নেওয়া, ২০১৮ সালের নির্বাচনে দোদুল্যমান অংশগ্রহণের পর আগামী নির্বাচনে অংশগ্রহণ না করা বিএনপির জন্যই ক্ষতিকর হবে।

এর আগে মন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তার ঐচ্ছিক তহবিলের অনুদান, ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক ও সুদমুক্ত ঋণ বিতরণ এবং বিভিন্ন ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সাহায্য প্রদানের ক্ষেত্রে কে কোন দল বা মতের, তা বিবেচনা করে না। যার সাহায্য প্রয়োজন, তাকেই সহায়তা দিয়ে থাকেন।

তথ্যমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে ৬৪ জনকে সহায়তা, ১০টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী, সমাজসেবা অধিদফতর থেকে ২৮ জনকে দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় সহায়তা এবং ৪৯ জনকে পল্লি সমাজসেবা ঋণ দেওয়া হয়। উপজেলা মিলনায়তনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বজন কুমার তালুকদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাছান প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাম্প্রদায়িক-সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা: সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন ভারতীয় সাংবাদিকেরা

আপডেট সময় : ১১:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১