ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

সাতদিন পর সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে সাশ্রয়ীমূল্যে উদ্যোগ নেয় বাণিজ্যমন্ত্রক।

কঠোর বিধিনিষেধের মধ্যেও সোমবার থেকে ফের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি।

টিসিবি সূত্রের খবর, সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।

ঈদের আগের মতো এ পর্যায়েও দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। যার মধ্যে ঢাকা শহরে ৮০টি এবং চট্টগ্রাম নগরীতে ২০টি ট্রাকে পণ্য বিক্রির ব্যবস্থা থাকছে।

টিসিবি ট্রাক থেকে ক্রেতারা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় কিনতে পারবেন থেকে। একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি এবং দুই কেজি ডাল কিনতে পারবেন। ১০০ টাকা লিটারে দরে সয়াবিন তেল দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার একজন ক্রেতা কিনতে পারবেন।

গত ৫ জুলাই শুরু হয়ে ১৮ জুলাই পর্যন্ত ছিল টিসিবির ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। টিসিবির এবারের পণ্য বিক্রি আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এর কার্যক্রম বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাতদিন পর সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট সময় : ১২:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১