ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাকিব ও মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে

সাকিব ও মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য অর্জনের মাধ্যমে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়কে স্মরনীয় করে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্যারিয়ার ইতি টানার দ্বারপ্রান্তে থাকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই সাকিব-মাহমুদুল্লাহর জন্য আইসিসির শেষ মেগা ইভেন্ট বলে ধারনা করা হচ্ছে।
আজ শান্ত বলেন, ‘আমি নিশ্চিত নই, এটা সাকিব ও মাহমুদুল্লাহর শেষ বিশ্বকাপ কিনা। কিন্তু এটি ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধত্ব করছেন তারা। এজন্য আমরা তরুণ খেলোয়াড়রা তাদের ভালো কিছু উপহার দিতে চাই। এটা অবশ্যই তরুণ খেলোয়াড়দের গুরু দায়িত্ব।’

বাংলাদেশ ক্রিকেটে খ্যাতি পাওয়া পঞ্চ পান্ডবের অংশ সাকিব ও মাহমুদুল্লাহ। আগামী মাসে বিশ্বকাপ যখন শুরু হবে তখন সাকিবের বয়স হবে ৩৭ এবং মাহমুদুল্লাহর হবে ৩৮। সাকিব ও মাহমুদুল্লাহর অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দেওয়া ছাড়া তাদের কাছ থেকে বেশি কিছু চান না শান্ত।
তিনি জানান, প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে দু’জনের অভিজ্ঞতা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খুবই মূল্যবান হবে।

শান্ত বলেন, ‘আমরা তাদের কাছ থেকে বেশি কিছু চাই না। তারা যদি নিজেদের দায়িত্ব অনুযায়ী পারফর্ম করে, তাহলে দল অবশ্যই উপকৃত হবে। অন্য সকলের উন্নতিকল্পে তারা নিজেদের অভিজ্ঞতা অন্য খেলোয়াড়দের মধ্যে ছড়িয়ে দিবে-এটাই আমরা চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাকিব ও মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

আপডেট সময় : ১২:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪