ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক

সরকারি খরচে রাষ্ট্রদূতদের পুলিশি নিরাপত্তা দেবে না ঢাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সরকারি খরচে (জনগণের ট্যাক্সের টাকায়) বিদেশি কোন রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো। তাছাড়া কোন দেশেই বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না।

বিদেশি কূটনীতিকরা ইচ্ছে করলে নিজ খরচে এসকর্ট হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন। ড. মোমেন সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশের পরিবেশ যেকোন সময়ের তুলনায় শান্ত থাকায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ চার দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত পুলিশি নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।

ড. মোমেন বলেন, পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো মেগাপ্রকল্পগুলোর সুরক্ষায় এখন অতিরিক্ত পুলিশ প্রয়োজন। সরকারি খরচে বিদেশি কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা (এসকর্ট) দেওয়া হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে অনেক ভালো। বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। তবে বিদেশি কূটনীতিকরা তাদের খরচে এসকর্ট হায়ার করতে পারবেন। সেক্ষেত্রে টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন।

ঢাকায় কূটনৈতিক জোনে ৫৩টি দেশের দূতাবাস রয়েছে। প্রতিটি দেশের কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থার দেখভাল করতে বহু ‘ফোর্স’ মোতায়েন রয়েছে। এর বাইরে কোনো বিশেষ দেশের জন্য আলাদা করে ফোর্স দেওয়ার মতো বাড়তি আমাদের পুলিশ নেই। তাছাড়া অন্য যে কোন সময়ের চেয়ে বাংলাদেশের পরিবেশ শান্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি খরচে রাষ্ট্রদূতদের পুলিশি নিরাপত্তা দেবে না ঢাকা

আপডেট সময় : ০৯:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩