রমজানে সরকারী অফিস সময় নির্ধারণ
- আপডেট সময় : ০৫:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করেছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, অফিস চলাকালে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে।
প্রেস সচিব আরও জানান, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজ নিজ সুবিধা ও প্রয়োজন অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রমজান মাসের রোজা শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি।



















