ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

যাবজ্জীবন ৩০ বছরের সাজা কমিয়ে তাদের মুক্তি দেওয়া হবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৩৩১ বার পড়া হয়েছে

যাবজ্জীবন ৩০ বছরের সাজা কমিয়ে তাদের মুক্তি দেওয়া হবে , স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দণ্ডপ্রাপ্তদের সাজা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। সেক্ষেত্রে মহিলা বন্দীদের বেলায় যাবজ্জঈবন সাজার মেয়াদ ২০ বছর করা হবে। আজীবন  সাজাভোগকারীদের অনেকেরই বয়স হয়েছে। সেক্ষেত্রে যাবজ্জীবন ৩০ বছরের সাজা কমিয়ে তাদের মুক্তি দেওয়া হবে।

রোববার সচিবালয়ে এমন তথ্যই জানালেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করা হতে পারে।

কারাগারে অনেক সমস্যার মধ্যে সংস্কার করা দরকার এবং সেক্ষেত্রে বাজেটও সমস্যা। বন্দিদের অনেকের বয়স হয়েছে। তারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধে বাজেটেরও বেড়েছে। এসব উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বয়স বিবেচনায় যাবজ্জীবন ৩০ বছর কমিয়ে একটা যুক্তিযুক্ত সময় করতে।

মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা ২০ বছর করে দিতে পারি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে। কতগুলো ক্ষেত্রে স্পেসিফিক আছে। বয়সটা কত সেটাও দেখতে হবে। যিনি ১৮ বছরে অপকর্ম করেছেন, ২০ বছর পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি হয়তো এসে আবার অপকর্ম করবেন।

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে। পুরস্কার ঘোষণার পরও এটা উদ্ধার হচ্ছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে সেই বিষয়ে আলোচনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যাবজ্জীবন ৩০ বছরের সাজা কমিয়ে তাদের মুক্তি দেওয়া হবে

আপডেট সময় : ০৩:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫