ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

মিজোরামে ৬০০ মিয়ানমার সেনার প্রবেশ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

ভারত-মিয়ানমার সীমান্ত। ছবি: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভিসা ছাড়া ভারতে প্রবেশ নিষিদ্ধ মিয়ানমার নাগরিকের

তিনমাসে মিজোরামে ৬০০ মিয়ানমার সেনার প্রবেশ 

মিয়ানমারের সেনাদের প্রবেশ ঠেকাতে কঠোর হচ্ছে ভারত

ভয়েস ডিজিটাল ডেস্ক

মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর লড়াইয়ে বিদ্রোহীদের কাছে কোণঠাসা হয়ে পড়া মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। তিনমাসে প্রায় ৬০০ মিয়ানমার সেনা   মিজোরামে প্রবেশ করেছে।

এরই মধ্যে সীমান্তে বেড়া বসিয়ে ভারত মূলত দুই দেশের মধ্যকার ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল করছে। এতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের শিগগিরই এক দেশ থেকে অপর দেশে আসতে ভিসা প্রয়োজন হবে।

সত্তরের দশকে এফএমআর চালু হয়েছিল। ভারত-মিয়ানমার সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে পারিবারিক ও জাতিগত সম্পর্কের দিকটি বিবেচনা করে এটি চালু করা হয়।

এর আগে মিজোরাম সরকার প্রতিবেশী দেশগুলোর সেনাদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অক্টোবরের শেষের দিকে মিয়ানমারের তিনটি জাতিগত সংখ্যালঘু বাহিনী একটি সমন্বিত আক্রমণ শুরু করে।

এদিকে বিদ্রোহীদের কাছে কোণঠাসা হওয়ার পর ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে ভারত। মিয়ানমার সীমান্তে বেড়া বসনোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এমনটি জানিয়েছেন।

আসামে পুলিশ কমান্ডোদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মিজোরামে ৬০০ মিয়ানমার সেনার প্রবেশ 

আপডেট সময় : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪