ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

মার্কিন সিনেটর মেনেন্দেজ’র সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১ ২৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মার্কিন সিনেটর মেনেন্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন”

মার্কিন বৈদেশিক সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এসময় সিনেটর মেনেন্দেজ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি শ্রম

অধিকার ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির সিনেট হার্ট অফিস ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপদেষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১২ বছরে

বাংলাদেশে যে ব্যাপক আর্থ-সামাজিক অগ্রগতি সাধিত হয়েছে তা সিনেটরকে অবহিত করেন। তিনি বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে সিনেটরের সমর্থন কামনা করেন।

সিনেটর মেনেন্দেজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সামাজিক অগ্রগতির প্রশংসা করেন।

দেশে শ্রমিকের অধিকার এবং সুরক্ষা অধিকতর উন্নত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গৃহীত বিভিন্ন নতুন উদ্যোগ সম্পর্কে সিনেটরকে অবহিত করেন উপদেষ্টা সালমান এফ রহমান।

রূপগঞ্জের একটি কারখানায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার কথা উল্লেখ করে সালমান এফ রহমান ভবন সুরক্ষা এবং প্রতিকারমূলক ব্যবস্থা পরিদর্শন করার জন্য তার নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের বিষয়ে সিনেটরকে অবহিত করেন।

বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, উপদেষ্টা সালমান এফ রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে চলমান বাংলাদেশ বিনিয়োগ রোডশো সম্পর্কিত একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের নেতা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মার্কিন সিনেটর মেনেন্দেজ’র সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক

আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১