বিদায়ী মাসে এলো ২৫২ কোটি ৮০ লাখ ডলার
- আপডেট সময় : ০৭:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
এক বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ শতাংশ
বিদায়ী মাসে এলো রেমিট্যান্স এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাব ধরে) যার পরিমাণ ৩০ হাজার ৭৪১ কোটি ৬০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স।
রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তাতে বলা হয়েছে, ফেব্রুয়ারিতে দেশে এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। আর গত জানুয়ারিতে দেশে এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সেই হিসাবে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ২০ লাখ ডলার। এক বছর ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২৫ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।



















