ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তাকারী  দু’জন তিন দিনের রিমান্ড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তাকারী  দু’জন তিন দিনের রিমান্ড

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করলে আদালত তিন দিনের রিমান্ড দেন বলে জানান ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে গুলি করে ওসমান হাদিকে হত্যাচেষ্টা করা হয়। মোটরসাইকেলের পেছন থেকে গুলি করেন ফয়সাল করিম মাসুদ।

ঘটনার পর তিনি আগারগাঁওয়ে বোনের বাসায় যান এবং সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হন। মোটরসাইকেলচালক আলমগীর শেখ তাঁর সঙ্গে ছিলেন। ওই রাতেই তাঁরা সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।

পুলিশের আবেদনে বলা হয়, সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তিগত তথ্যে ফয়সাল ও তাঁর সহযোগীদের অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তা করেছেন বলে প্রাথমিক তথ্য মিলেছে।

সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে এবং সীমান্ত এলাকায় অবৈধ পারাপার সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাসহ অন্য জড়িতদের শনাক্ত এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফয়সাল করিমকে সীমান্তপারে সহায়তাকারী  দু’জন তিন দিনের রিমান্ড

আপডেট সময় : ০৬:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫