ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র

ফেসবুকে বিকৃত ছবি প্রকাশ ও অশালীন বিকৃত ছবি ও অশালীন মন্তব্যে মামলা ঢাবি শিক্ষিকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

বিকৃত ছবি ও অশালীন মন্তব্যে মামলা ঢাবি শিক্ষিকার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) ফেসবুকে বিকৃত ছবি প্রকাশ ও অশালীন মন্তব্যের ঘটনায় শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে তিনি এ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া।

ডাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক জাকারিয়া জানান, অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইউনিটে পাঠানো হয়েছে। সাইবার ইউনিট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষার্থী এ ধরনের সাইবার বুলিংয়ের শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এজাহারে শেহরীন আমিন ভূঁইয়া অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি বিকৃত করে অশালীনভাবে পোস্ট করা হচ্ছে এবং তাকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর মন্তব্য করা হচ্ছে। এসব ঘটনায় তিনি মানসিকভাবে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন।

মামলায় সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক হোসাইন (ইভান)-এর নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে।

শেহরীন আমিন ভূঁইয়া মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেসবুকে বিকৃত ছবি প্রকাশ ও অশালীন বিকৃত ছবি ও অশালীন মন্তব্যে মামলা ঢাবি শিক্ষিকার

আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫