ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে: ফুটবলপ্রেমীদের আনন্দের অপেক্ষা শেষ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে: ফুটবলপ্রেমীদের আনন্দের অপেক্ষা শেষ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর মূল ট্রফি প্রথমবারের মতো বাংলাদেশে আসছে। আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছানোর কথা জানা গেছে। এটি আনা হচ্ছে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ আয়োজনের অংশ হিসেবে। কোকা-কোলা কোম্পানি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই আনন্দঘন মুহূর্তটি নিয়ে আসছে।

বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো তিনটি দেশে-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়—উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আসর শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই। এতে অংশ নেবে মোট ৪৮টি দেশ। বিশ্বকাপ ট্রফি বিশ্বের ৩০টি সদস্য দেশের ৭৫টি স্থানে সফর করবে। প্রায় ১৫০ দিনের এই বৈশ্বিক সফরে ভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

বাংলাদেশে কোকা-কোলা ভক্তদের জন্য চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ ইন্টারঅ্যাকটিভ প্রোমো ক্যাম্পেইন। এতে অংশ নিতে ভক্তদের এক লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। কোডটি ফিফার ট্রফি ট্যুরের ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচের ইউনিক কোড জমা দিতে হবে এবং একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই প্রোমো অফার শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের খেলাটির কেন্দ্রবিন্দুর আরও কাছে আনা আমাদের লক্ষ্য। এটি ফুটবলের উত্তেজনা ও আবেগকে কাছ থেকে অনুভব করার একটি বিশেষ সুযোগ তৈরি করবে।”

এর আগে ২০০২ সালের জাপান-কোরিয়া বিশ্বকাপ, ২০১৪ ব্রাজিল এবং ২০২২ কাতার বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে আসার ইতিহাস রয়েছে। এবারও ফুটবলপ্রেমীদের জন্য এটি আনন্দের নতুন অধ্যায় খুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে: ফুটবলপ্রেমীদের আনন্দের অপেক্ষা শেষ

আপডেট সময় : ০৭:৪৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫