ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

পূজোয় বাংলাদেশ দুই হাজার টন ইলিশ রপ্তানি করছে ভারতে

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৯:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১ ৩৯৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

ফি বারের মতো এবারের পূজোয়ও বাংলাদেশ দুই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে ভারতে। সুস্বাধু ইলিশ রপ্তানির জন্য সোমবার ৫২ প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রক। প্রতিটি প্রতিষ্ঠান ৪০ মেট্রিক টন করে মোট ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সুযোগ পাচ্ছে

মন্ত্রকের রপ্তানি-২ শাখার এক চিঠিতে এই অনুমতি দেয়। আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রককে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

ফাইল ভিডিও

যদিও ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও প্রতি বছর দুর্গোৎসবে ভারতে ইলিশ রপ্তানি বিশেষ অনুমতি দেওয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানি

বিষয়ে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্তসাপেক্ষে ৫২ প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রক।

ইলিশ রপ্তানির শর্তে বলা হয়েছে, রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধিবিধান অনুসরণ করতে হবে; শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানি করা পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট শেষে

রপ্তানি সংক্রান্ত কাগজপত্র রপ্তানি-২ অধিশাখায় দাখিল করা এবং অনুমোদনের বাইরে অতিরিক্ত ইলিশ পাঠানো যাবে না।

অনুমতির কার্যকাল ১০ অক্টোবর পর্যন্ত। সরকার মৎস্য আহরণ ও পরিবহণের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে।

এই অনুমতি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাব-কন্ট্রাক্টে রপ্তানি করা নিষেধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পূজোয় বাংলাদেশ দুই হাজার টন ইলিশ রপ্তানি করছে ভারতে

আপডেট সময় : ০৯:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১