ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি

দগ্ধদের চিকিৎসাসেবা শেষে ফিরে গেলো ভারতীয় মেডিকেল টিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঘটনাটা ২১ জুলাইয়ের। সেদিন অকস্মাৎ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান ঢাকার উত্তরায় মাইলস্টোন নামের একটা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর ভেঙ্গে পড়ে। এঘটনায় কমপক্ষে ২১জনের মৃত্যু হয়। আর আহত তথা দগ্ধদের একটা লম্বা তালিকা করা হয়। এই

অগ্নিদগ্ধদের  মানবিক চিকিৎসাসেবায় হাত বাড়ায় ভারত।ঢাকাস্থ  ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়, ভারতের দুটি শীর্ষস্থানীয় হাসপাতাল—নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিকেল টিম গত ২৩ জুলাই ঢাকায় পৌছে।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তা ও সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এই দলটি মানবিক চিকিৎসাসেবা ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল টিমটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস)  বাংলাদেশি সহযোগীদের সঙ্গে কাজ করেছেন।

তারা মাইলস্টোন ট্র্যাজেডির শিকারদের চিকিৎসা ও আরোগ্যলাভের জন্য বিশেষ চিকিৎসা পরামর্শ দিয়েছে।

ভারতীয় টিমটি এনআইবিপিএসের চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সবচেয়ে সংকটপূর্ণ ক্ষেত্রগুলো মোকাবিলা করতে বিশেষজ্ঞ মতামত বিনিময় করেছে।

এই মর্মান্তিক ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা ও পুনর্বাসনের জন্য ভারতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজনসহ বাংলাদেশকে যেকোনো সহায়তা দিতে ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে বলে জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

বাংলাদেশে এই জাতীয় শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এই সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন বলে জানিয়েছে ভারত

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দগ্ধদের চিকিৎসাসেবা শেষে ফিরে গেলো ভারতীয় মেডিকেল টিম

আপডেট সময় : ১০:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫