ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

এক ক্যান্টিন বয় শিশুর দায়িত্ব নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৮৭ বার পড়া হয়েছে

হাসপাতালে শিশু রাব্বির গালে হাত বুলিয়ে আদর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এক ক্যান্টি বয় শিশুর দায়িত্ব নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার তিনি ১০ টাকার টিকিট কেটে ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান চিকিৎসা নিতে।

ঢাকার এই হাসাপাতালে সাধারণ রোগী ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিতে পারেন। শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  ১০ টাকার টিকিট কেটে চিকিৎসা নেন।

পরে তিনি হাসপাতাল ত্যাগ করার সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারীসহ সকলের সঙ্গে কুশল বিনিময় করেন ও ছবি তোলেন।

এ সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিল ক্যান্টিনবয় ছোট্ট রাব্বি। তার দিকে দৃষ্টি পড়ে প্রধানমন্ত্রীর। তিনি এগিয়ে যান এবং পরম মমতায় আদর করেন শিশুটিকে। মমতাময়ী প্রধানমন্ত্রী ছোট্ট রাব্বির কাছে জানতে চান, কী করে সে, কার সঙ্গে হাসপাতালে এসেছে, কোন ক্লাসে পড়ে।

১১ বছরের রাব্বি প্রধানমন্ত্রীকে জানায়, সে চক্ষু বিজ্ঞান হাসপাতালের ক্যান্টিনে কাজ করে। সেখানেই থাকে। তার বাবা মারা গেছেন। মা রাবেয়া বেগম সুতার কারখানায় কাজ করত।

এখন চাঁদপুরে রাম দাসদি আশ্রয়ণ-এর ৮/৩ নং ঘরে থাকে। রাব্বির সৎ বাবা জাহাঙ্গীর আলম দিন মজুর। ক্যান্টিনে কাজ নেয়ার আগে ক্লাস টু পর্যন্ত পড়েছে রাব্বি। ছোট্ট শিশুটি প্রধানমন্ত্রীকে বলে, আমি চাঁদপুরে মায়ের কাছে যেতে চাই। আবার পড়াশোনা করতে চাই।

এ সময় প্রধানমন্ত্রী ছোট্ট রাব্বির কথা শুনে আবেগাপ্লুত হন। তিনি রাব্বির দায়িত্ব নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এক ক্যান্টিন বয় শিশুর দায়িত্ব নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩০:২২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩