ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত ‘ইইউ’

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সাবমেরিন ইস্যুতে অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী নভেম্বরের আগে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না। শুক্রবার ইইউ’র এক কর্মকর্তার

বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন কিনতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি করেছে অস্ট্রেলিয়া। এর জের ধরে ইইউয়ের শক্তিশালী

অংশীদার ফ্রান্সের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ নতুন চুক্তির আগে ফ্রান্সের সঙ্গে করা ৪ হাজার কোটি মার্কিন ডলারের একটি চুক্তি বাতিল করেছে দেশটি। এতে বড়

ক্ষতির মুখে পড়েছে ফ্রান্স। চুক্তি ভঙ্গের পর ফ্রান্স তীব্র প্রতিক্রিয়ায় জানায়, অস্ট্রেলিয়া সরকারকে তারা মোটেও বিশ্বাস করছে না। এমনকি দেশটির কর্মকর্তাদের মিথ্যা বলার

অভিযোগও আনা হয়। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ইইউ এর সঙ্গে আলোচনার ওপরও পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্যিক

আলোচনা স্থগিতের প্রসঙ্গে ইইউ’র ওই কর্মকর্তা জানান, সাবমেরিন নিয়ে আমাদের সিদ্ধান্তের জেরে ফ্রান্সের প্রতিক্রিয়ার বিষয়টি মাথায় রয়েছে। তবে সব দেশকে শেষ পর্যন্ত তাদের নিজেদের

স্বার্থেই কাজ করা উচিত। অস্ট্রেলিয়াও এটাই করেছে। এদিকে স্থগিত হওয়া এই আলোচনা নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যবিষয়ক কমিশনার ভালদিস দমব্রোভিস্কিসের সঙ্গে দেখা করার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ড্যান তেহান। তিনি

বলেছেন, ফ্রান্স এই বাণিজ্য আলোচনার জন্য প্রস্তুতি চালিয়ে যাবে। ফ্রান্স ও ইইউ দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট একটি মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত ‘ইইউ’

আপডেট সময় : ০৩:০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১